ডিজিটাল ব্যাংকিং করতে চায় বাংলালিংক

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৬:৪৬ পিএম

ডিজিটাল ব্যাংকিং করতে চায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক লিমিটেড। বাংলালিংক তাদের মূল কোম্পানি ভিওন লিমিটেডের সঙ্গে মিলে ব্যাংকটি খুলতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমন্বিত সংযোগ ও অনলাইন সেবাপ্রদানকারী আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড (নাসড্যাক ও ইউরোনেক্সট অ্যামেস্টারডাম: ভিওন) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলালিংকের সঙ্গে সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে। বাংলালিংক ভিওনের পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন বাংলাদেশের ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওনের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।

দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক ৪.২ কোটিরও বেশি গ্রাহককে ডিজিটাল সেবা প্রদান করছে। বাংলাদেশে ডিজিটাল সেবার প্রসারে বাংলালিংকের রয়েছে উল্লেখযোগ্য অবদান। বিশেষ করে এটি স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদনের মতো খাতকে প্রযুক্তিগতভাবে উন্নত করেছে।

বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপটি মাসিক ৭১ লাখ সক্রিয় ব্যবহারকারী নিয়ে ডিজিটাল সম্পৃক্ততার বিশেষ উদাহরণ সৃষ্টি করেছে। মাইবিএল বাংলাদেশের অন্যতম ডিজিটাল হেলথ এগ্রিগেটর। এছাড়াও এটি মিউজিক, গেমিং এবং শিক্ষা থেকে শুরু করে টিকিট বুকিং ও নিরবচ্ছিন্ন ইউটিলিটি বিল পেমেন্টসহ বিস্তৃত পরিসরে নানা রকম সেবা প্রদান করে।

বাংলালিংকের টফি দেশের শীর্ষস্থানীয় একটি বিনোদন অ্যাপ্লিকেশন এবং ওটিটি প্ল্যাটফর্ম, যেটি প্রতি মাসে প্রায় ১ কোটি দর্শককে অডিও এবং ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান করে। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরা টফি ব্যবহার করতে পারেন। এছাড়াও টফি দেশের একমাত্র লোকাল ইউজার-জেনারেটেড কনটেন্ট প্ল্যাটফর্ম, যেখানে দুই লাখেরও বেশি নিবন্ধিত লোকাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে।

 

কোম্পানিটি দেশব্যাপী সম্প্রসারণ ও উচ্চ মানের ফোর-জি কভারেজ নিশ্চিত করার লক্ষ্যে এর নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। বাংলালিংক নেটওয়ার্কের গতি ও কাভারেজের জন্য ২০২০ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে আসছে।

ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের অনুমতি দেওয়া হলে বাংলালিংকের কার্যক্রম ফিনটেকে সম্প্রসারিত হবে, যার ফলে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি ভিওনের দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা দিতে পারবে। ভিওন গ্রুপ ৬টি দেশে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লাখ সক্রিয় গ্রাহককে ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও প্রদান করছে। 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “বাংলাদেশ ১৭.৩ কোটি মানুষের একটি দেশ, যেখানে ব্যাংকিং সেবার পরিসর সীমিত। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এই যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। এই পদক্ষেপের জন্য আমরা বাংলালিংকের ও আমাদের গ্রুপ পর্যায়ের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাবো”।

ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো বলেছেন, “ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাংলালিংকের আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওনের প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। এটি ভিওনের ডিজিটাল অপারেটর কৌশলের একটি মূল ভিত্তি, যা আমাদের সব মার্কেটে চালু রয়েছে। বাংলালিংককে এর উদ্ভাবন, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে সহযোগিতা করার মতো দক্ষতা আমাদের রয়েছে৷ ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য এই পদক্ষেপের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যকে ত্বরান্বিত করতে চাই। বাংলালিংক ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের জন্য যে উদ্যোগ নিয়েছে তার ওপর ভিত্তি করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি”।

ভিওন ২০২১ সালে ডিজিটাল অপারেটর ১৪৪০ কৌশল নিয়ে আসে। ৬টি দেশে প্রতিষ্ঠানটি বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশন ও সার্ভিস চালু করেছে। প্রতিটি দেশের জন্য প্রাসঙ্গিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদান ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখার পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে প্রতিভা বিকাশে সাহায্য করছে ভিওন। ২০২৩ সালের জুলাই মাসে ভিওনের অপারেটিং কোম্পানিগুলির ডিজিটাল সার্ভিসের মোট মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭.৭৬ কোটি। এর ডিজিটাল সার্ভিসের মধ্যে রয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল বিনোদন (টিভি, সঙ্গীত, গেমিং ও আরও অনেক কিছু), ডিজিটাল স্বাস্থ্য, ডিজিটাল লার্নিং, ব্যবসায়িক সমাধান ও শিল্পভিত্তিক অ্যাপ্লিকেশন।

ভিওন একটি আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর, যেটি বর্তমানে ৬টি ডায়নামিক মার্কেটে প্রায় ১৬ কোটি গ্রাহককে সমন্বিত সংযোগ ও অনলাইন সার্ভিস প্রদান করছে। আমরা মানুষের জীবনযাত্রার পরিবর্তন করছি, ব্যক্তিগত বিকাশকে ক্ষমতায়ন করছি, বৃহত্তর ডিজিটাল অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করছি এবং বিশ্বের মোট জনসংখ্যার ৭ শতাংশের বেশি জনসংখ্যা রয়েছে এমন দেশগুলিতে অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করে চলেছি। নাসড্যাক ও ইউরোনেক্সট আমেস্টারডামে তালিকাভুক্ত ভিওনের সদর দপ্তর আমেস্টারডামে অবস্থিত। ভিওন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : www.veon.com.

২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করার পর এক দশকেরও বেশি সময় ধরে ৪ কোটিরও বেশি গ্রাহক নিয়ে বাংলালিংক মোবাইল সেবাকে সাশ্রয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলালিংকের প্রাথমিক সাফল্য ছিল একটি সাধারণ লক্ষ্যের ওপর নির্ভরশীল: কৌশলগতভাবে মোবাইলের ব্যবহার জনসাধারণের কাছে নিয়ে আসা। বাংলালিংক প্রতিটি গ্রাহকের কাছে ডিজিটাল দুনিয়াকে নিয়ে আসার পাশাপাশি একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং সাধারণ অপারেটর থেকে একটি প্রযুক্তি কোম্পানিতে পরিণত হওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। বাংলালিংক সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://banglalink.net/.

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক...
মার্চে সঞ্চয়পত্রের বিক্রি ছিল ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। এতে করে ওই মাসে সঞ্চয়পত্র বিক্রির থেকে আগের আসল ও সুদ বাবদ পরিশোধের পরিমাণ ছিল বেশি। একইভাবে ফেব্রুয়ারিতেও নিট বিক্রি ছিল ১ হাজার ১৬৪ কোটি...
নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর...
দেশের ব্যাংক খাতে বাণিজ্যসংক্রান্ত ঋণের গড়ে ৪০ থেকে ৫০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। আর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৮০ শতাংশেরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর