গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৫৩ পিএম

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে উদ্ভাবনী গবেষণা ও কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত সোমবার চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের জন্য বেক্সিমকো ফার্মা আর্থিক সহায়তা ও বিশ্বমানের আর অ্যান্ড ডি ল্যাবরেটরি সুবিধা প্রদান করবে। এতে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে থিসিস সম্পন্ন করতে পারবেন। বেক্সিমকো ফার্মার এই সহযোগিতা তরুণ গবেষকদের বিকাশ ও দেশের ওষুধ শিল্পে গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করবে।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কোলাবোরেশন কার্যক্রমকে উৎসাহিত করবে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের অংশীদারিত্ব খুবই কার্যকর।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।’

ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
বাড়তি খরচ, মাছ কম পাওয়া আর গবেষণার ঘাটতিতে বড় ধরনের চাপের মুখে সমুদ্রগামী জাহাজগুলো। উচ্চ বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় উদ্বেগ বাড়ছে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে। যদিও আন্তর্জাতিক ও...
ডিবিএল সিরামিকস তাদের ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে নিয়ে এলো একটি নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম থাকা শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও প্রোডাক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীতে ৬৮...
অর্থনৈতিক সংস্কার বন্ধ হলে দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছে পিআরআই। খেলাপি ঋণ, মূল্যস্ফীতি ও রপ্তানি হ্রাসের প্রেক্ষাপটে সংস্কার জোরদারের আহ্বান।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর