অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসা হবে আত্মঘাতী: পিআরআই

অর্থনৈতিক সংস্কার বন্ধ হলে দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছে পিআরআই। খেলাপি ঋণ, মূল্যস্ফীতি ও রপ্তানি হ্রাসের প্রেক্ষাপটে সংস্কার জোরদারের আহ্বান।

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসলে তা দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। আজ বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব ঘোঁচাতে হবে। স্পষ্ট করতে হবে অর্থনৈতিক নীতি পরিকল্পনাও। 

সামষ্টিক অর্থনীতি নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই পর্যবেক্ষণে দেখা যায়, দেশের ব্যাংক খাতে ৩২ ভাগ খেলাপি ঋণ, বাজারে চড়া মূল্যস্ফীতি, ৮ মাস ধরে রপ্তানি আয় নিম্নমুখি। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলমান জ্বালানি সংকট অর্থনীতিকে বাড়তি চাপে ফেলেছে। জিডিপি অনুপাত নেমেছে ৭ শতাংশের ঘরে। এতে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নের মতো জরুরি খাতে সরকারের খরচ করার সক্ষমতা কমছে। 

ব্যাংক খাতে বিশৃঙ্খলাসহ সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দেন বক্তারা। পিআরআইয়ের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, ‘আমরা যদি অর্থনৈতিক সংস্কার থেকে সরে দাঁড়াই তবে তা হবে অর্থনৈতিকভাবে আত্মঘাতী। কারণ এই অর্থনৈতিক সংস্কারকে আইএমএফের দাবি হিসেবে দেখা ভুল হবে।’

বিআইজিডি রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী বলেন, ‘দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এটি আমাদের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি।’

সম্ভাবনাময় খাতে করের বোঝা কমানোর দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে সহজ শর্তে ঋণ সুবিধা চান তারা। বলেন, ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে এখনো দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। 

মতবিনিময় সভায় বলা হয়, ২০২০ সালের আগে প্রায় প্রতি দশকেই জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ বেড়েছে। উচ্চহারের প্রবৃদ্ধিকে টেকসই করতে নীতি সংস্কার এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে জোর দেন গবেষকরা।

 

  

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর