‘প্রতিধ্বনি গল্প পুরস্কার’ পেলেন রোমেল রহমান

‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জার্নাল প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর প্রতিধ্বনি কার্যালয়ে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জার্নাল প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর প্রতিধ্বনি কার্যালয়ে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিজয়ীকে সম্মাননা হিসেবে ১০০ মার্কিন ডলার বা সমমানের বাংলাদেশি টাকা প্রদান করা হবে। এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এ যারা গল্প পাঠিয়ে, বিচার প্রক্রিয়ায় অংশ নিয়ে এবং নেপথ্যে-প্রকাশ্যে নানাভাবে সহযোগিতা করেছেন, সবার কাছে অশেষ কৃতজ্ঞ। প্রত্যাশা করি, ভবিষ্যতেও আপনাদের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় প্রতিধ্বনির যাত্রাপথ আরো দীর্ঘ ও সুন্দর হবে। প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর চূড়ান্ত বিচারক ছিলেন— লেখক, অনুবাদক ও সমালোচক পলাশ মাহমুদ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর বিজয়ী রোমেল রহমানের গল্প ‘কুরছিয়ানা’। ‘কুরছিয়ানা’র গল্পকার রোমেল রহমানকে আমাদের আন্তরিক অভিনন্দন। আদি কথনভঙ্গিতে সামষ্টিক স্বরে লৌকিক বাংলা গদ্যে মানুষের সহজাত প্রকৃতিকে প্রতিকৃত করার নিপুণতার জন্য বিচারকগণ রোমেল রহমানের ‘কুরছিয়ানা’ গল্পকে নির্বাচিত করেছেন। পুরস্কৃত গল্প ‘কুরছিয়ানা’ নিয়ে আমরা চূড়ান্ত বিচারক পলাশ মাহমুদের অভিমত উপস্থাপন করেছি। 

প্রতিধ্বনির সঙ্গে থাকার জন্য সকল লেখক, নির্বাচিত গল্পকার, বিচারক ও পাঠকদের প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। সেইসঙ্গে সবার সুন্দর আগামী কামনা করা হয়।

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর