ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনসের পর্দা নামল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

ঢাকায় বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রযুক্তি ও অটোমোবাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরে শেষ হয়েছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’। তিন দিনব্যাপী এই আয়োজনটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে (আইসিসিবি) ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে দেশি-বিদেশি অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। মেলায় বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার এবং লিথিয়াম ব্যাটারি প্রযুক্তির আধুনিক সমাধান প্রদর্শিত হয়। বিশেষ করে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় ইভি প্রযুক্তির গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজকরা মনে করছেন, এই প্রদর্শনী দেশের অটোমোবাইল খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলা শেষ হলেও ইভি প্রযুক্তিকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ মান্নান খান বলেন, বৈদ্যুতিক গাড়ি দেশের পরিবহন খাতে আমূল পরিবর্তন নিয়ে আসবে। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি, এসইউভি, মাইক্রোবাস ও মিনি ট্রাক বাজারে আনার ঘোষণা দেয়। তাদের দাবি, এসব যানবাহন বর্তমানে ব্যবহৃত আমদানিকৃত গাড়ির তুলনায় প্রায় ৫০ শতাংশ কম দামে পাওয়া যাবে এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমবে।

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা– বিটিটিএফ। তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে...
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা...
রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আলু উৎসব। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
শেষ হলো তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার। শুক্রবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর