কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্ট ফিচার নিয়ে ওয়ালটনের নতুন ওয়াশিং মেশিন

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:৩২ পিএম

দেশের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন এসব মডেলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট ওয়াশ প্রযুক্তি। প্রতিষ্ঠানটির দাবি, কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ধোয়ার পদ্ধতি নির্বাচন করতে পারবে মেশিনগুলো।

মঙ্গলবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিভাগের প্রধান ব্যবসা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং অভিনেত্রী জয়া আহসান।

ওয়ালটন জানিয়েছে, নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আট ও নয় কেজি ধারণক্ষমতার টপ লোডিং ওয়াশিং মেশিন। এছাড়া স্টেইন ওয়াশ ও স্টিম ওয়াশ সুবিধাসহ ফ্রন্ট লোডিং মডেলও আনা হয়েছে। নতুন একটি মডেলে একই সঙ্গে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধাও রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নির্দিষ্ট কয়েকটি মডেলে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে। এতে বিদ্যুৎ খরচ কম হবে এবং কম শব্দে দীর্ঘসময় ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ বলেন, স্মার্ট হোম প্রযুক্তির চাহিদা বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো আনা হয়েছে। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকায় এসব পণ্য দেশের বাজারে নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী জয়া আহসান বলেন, সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির পণ্য বাজারে আনছে ওয়ালটন। গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার কারণেই স্থানীয় বাজারে ওয়ালটনের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা বাড়ছে। তিনি আরও বলেন, ওয়ালটনের তৈরি পণ্য এখন বিশ্বের ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য গর্বের।

ওয়ালটন জানায়, গাজীপুরের চন্দ্রায় তাদের কারখানায় আন্তর্জাতিক মান অনুসরণ করে ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। বর্তমানে ফ্রন্ট লোড, টপ লোড ও সেমি অটোমেটিকসহ ৩০টির বেশি মডেলের ওয়াশিং মেশিন তৈরি করছে প্রতিষ্ঠানটি।

 

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর