ভোক্তায় অভিযোগের ৬১ শতাংশই অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

ই-কমার্স বা অনলাইন কেনাকাটা নিয়ে অভিযোগ বাড়ছেই। গেল অর্থবছরে ভোক্তা অধিদপ্তরে মোট অভিযোগের প্রায় ৬১ শতাংশই অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে। তবে এ বিষয়ে দেশে আইনের প্রয়োগ ও কার্যকর প্রতিকার ব্যবস্থা এখনও সীমিতই রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। 

অনলাইনে বাচ্চার জন্য পোশাক কিনেছিলেন রুবাইয়া সুলতানা। ৩০০ টাকায় কেনা টপস একবার ধোয়ার পরই রঙ উঠে যাওয়ায়, তা আর ব্যবহার করতে পারেননি। 

এক ভুক্তভোগী নারী বলেন, ‘যেহেতু বাচ্চাদের পোশাক– আমি প্রথমে একবার ধুয়ে তারপর বাচ্চাকে পরাব। একবার ধুয়ে এনে দেখি পুরো পোশাকে রং ছড়িয়ে গেছে।’

তার মতো এমন অনেকেই অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে, পণ্যের পুরো দাম বা বুকিং মানি অগ্রিম পরিশোধ করার পর বিক্রেতা আর যোগাযোগ করে না। এছাড়া, নকল পণ্যসহ বিভিন্ন ফাঁদে পড়ছেন গ্রাহকরা। 

আরেক ভুক্তভোগী বলেন, ‘আমি ফোনের কভার অর্ডার করেছি। ডেলিভারির পর দেখে একদম ভিন্ন রং। আমি ওদের নম্বরে কল করলাম। ওরা বলল রিফান্ড করবে। কিন্তু এরপর ফোন বন্ধ করে দেয়।’

আকর্ষণীয় ছাড়ের লোভ দেখিয়ে ভুয়া লিংক বা ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পাসওয়ার্ডের গোপনীয় তথ্য পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়। 

ভোক্তা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছর সংস্থায় অভিযোগ এসেছে ৫২ হাজার ৪৫৯ টি।এর মধ্যে ৬০ শতাংশের বেশিই বিভিন্ন ফেইসবুক পেইজ এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এছাড়া, চলতি অর্থবছরের ৩ মাসেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ সংখ্যা প্রায় ৮ হাজার। 

অধিদপ্তর জানায়, ই-কমার্স ও অনলাইন মাধ্যমে প্রতারণা রোধে, শাস্তির বিধান আরও কঠোর করতে আইন ও সংশোধনের কাজ চলছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়ার সংশোধনটা যদি হয়; আইনের মধ্যে কিন্তু এটাও বলা আছে যে, ই–কমার্স বা ডিজিটাল ফ্লাটফর্মে যারা ব্যবসা করবে তাদের নিবন্ধন করা লাগবে। যদি মনে করে যে অন্যকোনো কর্তৃপক্ষ নিবন্ধন দেবে– সেটা আইনে উল্লেখ থাকবে।’

সংস্থাটি জানায়, ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে সরকার। 

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ...
মাগুরায় বাস টার্মিনালে রয়েল কাউন্টারে ঢুকে যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো...
সফর শেষে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুই পাশে হাজারও স্থানীয় মানুষ ভিড় করেন। জনগণের ভালোবাসা ও আবেগের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর