গ্রামীণফোনের ইন্টারনেট দিয়ে দিনে দেখা হয় প্রায় ৪ লাখ ঘণ্টা ভিডিও 

প্রতিদিন গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করে প্রায় ৪০ বছরের সমপরিমাণ অর্থাৎ ৩ লাখ ৫২ ঘণ্টা ভিডিও কনটেন্ট স্ট্রিম করা হচ্ছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই বিপুল ভিডিও দিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখা সম্ভব বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

প্রতিদিন গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করে প্রায় ৪০ বছরের সমপরিমাণ অর্থাৎ ৩ লাখ ৫২ ঘণ্টা ভিডিও কনটেন্ট স্ট্রিম করা হচ্ছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই বিপুল ভিডিও দিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখা সম্ভব বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সোশ্যাল মিডিয়া রিলস, লাইভ খেলা, অনলাইন ক্লাস কিংবা ওটিটি সিরিজ– ভিডিও এখন বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। আর এই ভিডিও-ফার্স্ট ডিজিটাল জীবনযাত্রায় ব্যবহারকারীদের একমাত্র প্রত্যাশা হলো– ‘প্লে’ চাপলেই যেন কোনো বাধা ছাড়াই ভিডিও চালু হয়ে যায়।

গ্রাহকদের এই বিরামহীন অভিজ্ঞতা নিশ্চিত করতে শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা হয়েছে জানিয়ে গ্রামীণফোন বলছে, ২৪ হাজারের বেশি নেটওয়ার্ক সাইট নিয়ে গঠিত দেশের বৃহত্তম ৪জি অবকাঠামোর মাধ্যমে গ্রামীণফোন এখন দেশের ৯৮ দশমিক ৬ শতাংশের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এছাড়া গ্রামীণফোনের রয়েছে ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম– যা যেন বিপুল পরিমাণ ডেটা চলাচলের জন্য একটি ‘৬০ লেনের ডিজিটাল মহাসড়ক’। সাথে সর্বোচ্চ ২০০ এমবিপিএস পর্যন্ত ৫জি গতি গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু উচ্চগতিই নয়, দ্রুত ভিডিও লোডিংয়ের জন্য গ্রামীণফোন জোর দিয়েছে লোকাল ক্যাশ ইকোসিস্টেমের ওপর। এর ফলে বহুল ব্যবহৃত কন্টেন্টগুলো ব্যবহারকারীর নিকটবর্তী সার্ভারে সংরক্ষিত থাকে। এতে দূরবর্তী কোনো সার্ভার থেকে ডেটা আনার প্রয়োজন হয় না এবং ফার্স্ট বাইট মাত্র ৫৫ মিলিসেকেন্ডের মধ্যে লোড হয়– যা মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত।

বিজ্ঞপ্তিতে সবশেষে বলা হয়, প্রযুক্তির এই জটিল প্রক্রিয়াগুলো সাধারণ চোখে আড়ালেই থেকে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ব্যস্ততম এলাকা–ব্যবহারকারী কেবল ‘প্লে’ বোতামে চাপ দেন, আর ভিডিও বাফারহীনভাবে চলতে শুরু করে।

টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ...
মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতি এখন গ্রাহকদের প্রতিদিনের অভিযোগ। গত দেড় বছরে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে দেশের ৪টি মোবাইল অপারেটরের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি...
গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারিতে) লেনদেন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে পিছিয়ে রয়েছেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর