সিঙ্গাপুরের এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডসের বিচারক হলেন ‘ইয়েলো’র ইফতেখার মল্লিক

২০২৬ সালের সিঙ্গাপুরের এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডসের বিচারক প্যানেলে যোগ দিচ্ছেন ইয়েলোর জেনারেল ম্যানেজার (জিএম) ইফতেখার মালিক। ফ্যাশন, খুচরা বিক্রয়, মার্কেটিং ও ব্র্যান্ড কৌশলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল কমার্স স্বীকৃতি আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

২০২৬ সালের সিঙ্গাপুরের এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডসের বিচারক প্যানেলে যোগ দিচ্ছেন ইয়েলোর জেনারেল ম্যানেজার (জিএম) ইফতেখার মল্লিক। ফ্যাশন, খুচরা বিক্রয়, মার্কেটিং ও ব্র্যান্ড কৌশলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল কমার্স স্বীকৃতি আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

এবার নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডস। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে ভোক্তাদের কেনাকাটা, ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা এবং ডিজিটাল বাণিজ্যের ধরন পরিবর্তনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

২০২৬ সালের আয়োজনে পাঁচটি মূল বিষয়ের অধীনে মোট ৪৮টি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের উৎকর্ষ মূল্যায়ন করা হবে। এর মধ্যে রয়েছে মার্কেটিং, গ্রাহক সম্পৃক্ততা, প্রযুক্তি, পরিচালন ব্যবস্থা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সামগ্রিক ই-কমার্স অভিজ্ঞতা।

ইফতেখার ইফতেখার মল্লিকের পেশাগত জীবনে বাটা ও বেক্সিমকো গ্রুপে নেতৃত্বস্থানীয় বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ফ্যাশন, খুচরা বিক্রয়, মার্কেটিং ও ব্র্যান্ড কৌশল—বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন।

এ ছাড়া নির্বাহী দায়িত্বের বাইরে তিনি স্টিভি অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস এবং এনইউএস-বিএসিসির মতো বিভিন্ন শিল্পভিত্তিক স্বীকৃতি প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত ছিলেন।

এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডসের বিচারক হিসেবে ইফতেখার মল্লিক এমন কাজ মূল্যায়ন করবেন, যেখানে কেবল নতুন প্রযুক্তির ব্যবহার নয়; সৃজনশীলতা, ভোক্তার আচরণ সম্পর্কে বোঝাপড়া এবং কার্যকর ব্যবসায়িক প্রভাব তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। ফলে তাঁর ফ্যাশন ও রিটেইল খাতের বাস্তব অভিজ্ঞতা ডিজিটাল কমার্সের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। সিঙ্গাপুরের...
সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ জটের কারণে আমদান-রপ্তানি পণ্য পরিবহনের কন্টেইনার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর আমদানি করা কাঁচামাল সময়মতো দেশে না পৌঁছানোয় ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। মাসখানেক...
ব্যবসার ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ইআইইউ ব্যবসার ক্ষেত্রে সেরা স্থান হিসেবে বিশ্বের ৮২টি দেশের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর