শেয়ারবাজারে মূলধন কমল ৭৩৭ কোটি টাকা

গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। বেশিরভাগ শেয়ারের দরপতনের মধ্যেও সূচক বেড়েছে। একই সঙ্গে আমদানি-রপ্তানির ব্যবধানে বেড়েছে বাণিজ্য ঘাটতি।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

দরপতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পর করল দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। তবে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। 

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে বেড়েছে মূল্যসূচক। এরপরও সপ্তাহের ব্যবধানে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার প্রায় দ্বিগুণের। তবে বড় মূলধনের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের ব্যবধানে মূল্যসূচক বেড়েছে।  

এদিকে আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমায় বেড়েছে বাণিজ্য ঘাটতি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ঘাটতি বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৬৯১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩২০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে দেশের পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে। বিপরীতে রপ্তানি কমে যাওয়ায় ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি বেড়েছে। এ সময় প্রবাসী আয় বেড়েছে প্রায় ২১ শতাংশ। না হলে ব্যালান্স অব পেমেন্ট আরও বেশি হতো। 

মূলত চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে পণ্য রপ্তানি কমছে। শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি কমেছে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর