এশিয়ার শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক পর্যায়ে বৃত্তি দেয়। শিক্ষার্থীরা এ বৃত্তি পেলে টিউশন ফি, জীবনযাত্রার খরচ মিলবে। এ ছাড়া বৃত্তি পেলে নবীনদের জন্য মিলবে ভ্রমণ খরচ। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
বৃত্তির নাম: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বৃত্তি
সুযোগ-সুবিধা:
- টিউশন ফি
- জীবনযাত্রার খরচ
- নবীনদের জন্য ভ্রমণ খরচ
আবেদনের যোগ্যতা:
- এশীয় দেশ বা অঞ্চলের নাগরিক হতে হবে
- নেতৃত্বের গুণাবলি থাকতে হবে
- ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে
- কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে (এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ফার্মেসি ছাড়া) একটি ফুল-টাইম স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে
আবেদন করবেন যেভাবে:
- সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের আলাদাভাবে একটি বৃত্তির আবেদন জমা দেওয়ার জন্য জানানো হবে
- আবেদনকারীদের বৃত্তির জন্য তাদের উপযুক্ততার ওপর মূল্যায়ন করা হবে
- নির্বাচনী সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে
- মার্চ থেকে জুন পর্যন্ত নির্বাচনী সাক্ষাৎকার নেওয়া হবে।
- সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জুলাই মাসের মাঝামাঝি সময়ে বৃত্তির ফলাফল সম্পর্কে জানানো হবে।
বিজ্ঞপ্তি: বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন



