পবিপ্রবির নতুন উপাচার্য হলেন ড. কাজী রফিকুল ইসলাম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি পবিপ্রবির নবম ভিসি হিসেবে এ নিয়োগ পেলেন। 

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমি নিয়োগপত্র হাতে পেয়েছি। খুব দ্রুতই যোগদান করব।’

ড. রফিক ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম কাজী আবদুল খালেক এবং মাতার নাম কাজী রাবেয়া বেগম। বরিশাল সদরের বিআইপি রোডে জন্মগ্রহণ করেন। 

তিনি ১৯৮৮ ইং সালে বরিশাল ব্যপ্টিষ্ট মিশন স্কুল থেকে এসএসসি, ১৯৯০ সালে বরিশাল সরকারি বিএম কলেজ থেকে এইচএসসি, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক রফিক জাপানের বিখ্যাত কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং নিউরোলজি বিষয়ে এবং ২০১৪ সালে ফার্মাকোলজি বিষয়ের উপর পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোষাধ্যক্ষ। ফলে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তর স্থবির হয়ে পড়ায় ভিসি নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

এইচএসসির ফলাফলে প্রত্যাশার প্রতিফলন না থাকায় ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত...
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
সবজিসহ খাদ্যশস্যে ছড়িয়ে পড়ছে শিল্পবর্জ্যের দূষণ। বর্জ্যমিশ্রিত পানি দিয়ে চাষাবাদে শাকসবজি এমনকি ধানেও মিলছে সীসা, নিকেল ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায়...
ডলারের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স হাউসগুলোতে ডলারের দাম কমে ১২৫ টাকার নিচে নেমে এসেছে।
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর