৫ মাস পর কুয়েট খুলছে মঙ্গলবার 

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

৫ মাস পর আগামীকাল মঙ্গলবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী এ ঘোষণা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের ডেপুটি রেজিস্টার আব্দুর রহমান।

উল্লেখ্য, কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি দুপক্ষে সংঘর্ষ হয়। তারপর থেকে কখনো ছাত্র, আবার কখনোবা  শিক্ষকদের দাবির কারণে কুয়েটে অচল অবস্থা সৃষ্টি হয়। কুয়েট খুললেও ক্লাস হয়নি। গত  বৃহস্পতিবার কুয়েটে নতুন ভিসির নিয়োগ হয়। নতুন ভিসি শিক্ষক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে এসেছেন।

কুয়েটের ডেপুটি রেজিস্টার আব্দুর রহমান জানান, উভয় পক্ষের দাবি আপাতত এক জায়গায় যে, ক্লাস এবং তদন্ত একই সাথে চলবে। ক্লাস শুরু হবে, বিচারিক প্রসিডিউর যেটা আছে, সমান্তরালভাবে চলবে। পরে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে কুয়েটে ক্লাস শুরু হবে। 

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর