বিদেশে উচ্চশিক্ষা

ইউরোপের যে দেশটিতে মিলবে কম খরচে পড়াশোনার সুযোগ

বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেকেরই। কিন্তু খরচ, জটিল প্রক্রিয়া এবং ভাষাগত বাধার কারণে অনেকে পিছিয়ে যান। তবে এবার ইউরোপের দেশ লিথুয়ানিয়া সেই ধারণা বদলে দিয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার লিথুয়ানিয়া হতে পারে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লিথুয়ানিয়ায় মিলবে কম খরচে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ। আন্তর্জাতিক মানের শিক্ষা, নিরাপদ ও আধুনিক জীবনযাপনের পরিবেশ, সবকিছুই নিশ্চিত করে দেশটি। সবচেয়ে ভালো দিক হলো, সেখানে পড়তে জানতে হবে না সেই দেশের ভাষা। ইংরেজি মাধ্যমেই পড়াশোনার সুযোগ রয়েছে ইউরোপের এই দেশটিতে। অর্থাৎ ভাষার বাধা ছাড়াই ইউরোপীয় শিক্ষায় অংশ নেওয়া সম্ভব।

শেনজেন ভিসার সুবিধা

শিক্ষার্থীদের জন্য আরেকটি বড় আকর্ষণ হলো শেনজেন ভিসা। এই ভিসায় লিথুয়ানিয়ায় পড়াশোনার পাশাপাশি ইউরোপের ২৬টি দেশে ভ্রমণের সুযোগ মিলবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে এই দেশগুলো ঘুরে দেখতে পারবেন, যা তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

আইইএলটিএস ছাড়াই আবেদন

লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে ব্যাচেলরস ও মাস্টার্স, দুই স্তরেই আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, আইইএলটিএস ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায়। অনার্সের জন্য আবেদনকারীরা শুধুমাত্র একটি ইংরেজি টেস্ট দিয়েই ভর্তির সুযোগ পাবেন। আর মাস্টার্স হলে তো কথাই নেই। শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের এমওআই (মিডিয়াম অব ইনস্ট্রাকশন) সার্টিফিকেট দেখিয়ে আবেদন করতে পারবেন।

টিউশন ফি কত

ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ১ হাজার থেকে ৫ হাজার ৩০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে। বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে এ খরচ কমবেশি হয়। আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে বছরে ২ হাজার ৩০০ থেকে ৮ হাজার ইউরো পর্যন্ত খরচ হতে পারে। বিশেষ কিছু কোর্স বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ খরচ আরও বেশি হতে পারে। প্রযুক্তি, প্রকৌশল, স্থাপত্য বা ডিজাইনের মতো বিষয়ের ফি সাধারণ বিষয়গুলোর তুলনায় কিছুটা বেশি হয়।

চাকরির সুযোগ

লিথুয়ানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে ‘পোস্ট–স্টাডি ওয়ার্ক পারমিট’ দেয়। যার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটিতে চাকরি খুঁজতে পারেন। পড়াশোনা শেষে এক বছর পর্যন্ত লিথুয়ানিয়ায় থেকে চাকরি খোঁজার সুযোগ থাকে। পড়াশোনার সময়ই শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট–টাইম কাজ করতে পারেন। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও (শেনজেন অঞ্চলে) চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে।

স্থায়ী হওয়ার সুযোগ

চাকরি পাওয়ার পর শিক্ষার্থীরা ওয়ার্ক ভিসা বা অস্থায়ী আবাসনের অনুমতি (টেম্পোরারি রেসিডেন্সি পারমিট)-এর জন্য আবেদন করতে পারেন। এর মাধ্যমে তাঁরা সেখানে থেকে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে স্থায়ী হওয়ার সুযোগও মিলবে।

শিক্ষা কার্যক্রম শুরুর ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে আটটি আলাদা আলাদা স্থানে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে...
রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর