বাংলাদেশসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। নথিপত্র সংক্রান্ত স্বচ্ছতা কম থাকা এবং জালিয়াতি রোধে গত বৃহস্পতিবার এই ৪টি দেশকে ‘সর্বোচ্চ ঝুঁকির’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ডটকম ডট এইউ’–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা অ্যাসেসমেন্ট লেভেলে এই দেশগুলোর অবস্থান ‘লেভেল টু’ থেকে নামিয়ে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘লেভেল থ্রি’–তে রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষার্থীদের ভিসা পেতে এখন আগের চেয়ে অনেক বেশি আর্থিক সক্ষমতার প্রমাণ এবং অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে।

গত বছর অস্ট্রেলিয়ায় মোট আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় এক-তৃতীয়াংশই এসেছিল দক্ষিণ এশিয়ার এই ৪টি দেশ থেকে। বিপুল সংখ্যক শিক্ষার্থীর নথিপত্রে অসংগতি পাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রমাণ যাচাইয়ের স্তর পরিবর্তন করা হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ভিসা জালিয়াতি রোধ করা এবং শুধুমাত্র প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। এর ফলে এখন থেকে ভিসা আবেদনের সময় ইংরেজি ভাষার দক্ষতা এবং ব্যাংক ব্যালেন্সের নথিপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, যা আগে অনেক ক্ষেত্রে শিথিলযোগ্য ছিল।

শিক্ষা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নিয়মের কারণে বাংলাদেশসহ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া এখন অনেক বেশি সময়সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হয়ে পড়বে।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার নজর রাখছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর