সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন 

ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের খবরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

ঢাকার ৭ সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মোট ১৩টি অধ্যাদেশের নীতিগত অনুমোদন ও ১১টি অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশগুলো হলো–

১। বেপজা রহিতকরন অধ্যাদেশ খসড়া এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
২। দ্যা নেগোসিয়েশএবল এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
৩। মানি লন্ডারিংয়ে এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
৪। বাংলাদেশ হাউজ বিল্ডিং এমেন্ডমেন্ট অধ্যাদেশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
৫। জুয়া প্রতিরোধ অধ্যাদেশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
৬। মিউচুয়াল লিগ্যাল এসিট্যান্স (বাংলাদেশ ও মালেশিয়া)/ ট্রিটি বিটিউন বাংলাদেশ ও মালেশিয়া 
৭। তথ্য অধিকার অধ্যাদেশ এর খসড়া নীতিগত অনুমোদন 
৮। বাংলাদেশ জাপান (বিজেএপিএ)
৯। বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
১০। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
১১। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যদেশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 
১২। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 
১৩। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,  শিক্ষক, কর্মচারী- কল্যাণ ট্রাস্ট এর খসড়া চূড়ান্ত 

সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
বছরের পর বছর ঘুরেও অবসরের টাকা পান না শিক্ষকেরা। অথচ এই টাকা দেয়ার দপ্তর অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট ১ টাকা ভাড়ার অফিস ছেড়ে ১০ লাখ টাকার অফিস নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষা...
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে এসে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে মন্ত্রী হঠাৎ করেই সিঙ্গাইর উপজেলার...
জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।  
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর