বিদেশে পড়তে লাগবে না টাকা, মিলবে থাকা-খাওয়ার খরচও

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

এশিয়ার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান কোরিয়া বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘এসকে গ্লোবাল স্কলারশিপ’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যারা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ সুযোগ।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত। এটি দেশটির অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। শক্তিশালী একাডেমিক পরিবেশ, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে বিভিন্ন কোর্সের সুযোগ রয়েছে এখানে।

কী কী সুবিধা পাবেন

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের নিজের পকেট থেকে খরচ করতে হবে না। যেসব সুবিধা পাবেন তার মধ্যে থাকছে-

  • যাওয়া-আসার বিমান ভাড়া (রাউন্ড-ট্রিপ)।
  • ভর্তি ফি ও সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • প্রতি মাসে জীবনযাত্রার খরচের জন্য ভাতা।

সহজভাবে বললে, পড়াশোনা থেকে শুরু করে থাকা-খাওয়া। সবকিছুর দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয়।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারী বা তার পরিবারের কেউ দক্ষিণ কোরিয়ার নাগরিক হতে পারবেন না। স্নাতক সম্পন্ন করেছেন বা শেষ বর্ষে পড়ছেন, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি দক্ষতার জন্য আইইএলটিএস স্কোর কমপক্ষে ৫.৫ থাকতে হবে। তবে যারা ইংরেজি মাধ্যমে আগে পড়াশোনা করেছেন, তাদের আলাদা করে ভাষা সনদ দিতে হবে না।

আবেদন করতে যা লাগবে

অনলাইনে আবেদন করার সময় যেসব কাগজপত্র লাগবে। সেগুলো হলো-

  • বৈধ পাসপোর্টের কপি।
  • আপডেটেড সিভি।
  • স্নাতকের ট্রান্সক্রিপ্ট বা সনদ।
  • একজন শিক্ষকের সুপারিশপত্র।
  • স্টেটমেন্ট অব পারপাস (নিজের লক্ষ্য ও পরিকল্পনা লিখতে হবে)।
  • কোন কোন বিষয়ে পড়া যাবে
  • এই বৃত্তির আওতায় প্রযুক্তি ও বিজ্ঞানের জনপ্রিয় অনেক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। যেমন-
  • সেমিকন্ডাক্টর ও ন্যানো সিস্টেমস
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • রোবোটিকস ও কন্ট্রোল সিস্টেম
  • সিগন্যাল প্রসেসিং
  • পদার্থবিজ্ঞান (পার্টিকেল ফিজিকস, বায়োফিজিকস ইত্যাদি)
  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তি

কীভাবে আবেদন করবেন

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে, তাদের জন্য এই বৃত্তিটি হতে পারে জীবন বদলে দেওয়ার সুযোগ। এখনই প্রস্তুতি নিন, সময় কিন্তু খুব কম। কারণ আবেদন করতে হবে ৩১ মার্চের মধ্যে।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর