যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থী মৌমিতার অসাধারণ অর্জন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ একাডেমিক সম্মান অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মৌমিতা আচার্য। নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের এই শিক্ষার্থীকে তাদের সদস্য হিসেবে নির্বাচিত করেছে বিখ্যাত সংগঠন ‘দ্য ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলার্স’ (এনএসএইচএসএস)।

গত সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৌমিতার এই অর্জনের কথা জানানো হয়। অসাধারণ একাডেমিক ফলাফল, বলিষ্ঠ নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে।

মৌমিতার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে এনএসএইচএসএস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জেমস ডব্লিউ লুইস এক বিবৃতিতে বলেন, “মৌমিতা আচার্য তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাডেমিক উৎকর্ষের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাকে আমাদের এই সম্মানজনক কমিউনিটির সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে গর্বিত।”

তিনি আরও উল্লেখ করেন, এনএসএইচএসএস একটি বৈশ্বিক নেটওয়ার্ক যেখানে বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থীরা যুক্ত থাকে এবং এই তরুণ মেধাবীরাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশা।

এনএসএইচএসএস-এর সদস্য হিসেবে মৌমিতা আজীবন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর মধ্যে রয়েছে উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তি (স্কলারশিপ), ইন্টার্নশিপ, আন্তর্জাতিক শিক্ষা কর্মসূচি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।

উল্লেখ্য, ২০০২ সালে জেমস ডব্লিউ লুইস এবং নোবেল পুরস্কার প্রবর্তক পরিবারের সদস্য ক্লেস নোবেল যৌথভাবে এনএসএইচএসএস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে এই সংগঠনের ২০ লক্ষাধিক সদস্য রয়েছে, যারা শিক্ষা ও ক্যারিয়ার গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মৌমিতা আচার্যের এই গৌরবময় অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ দেশের শিক্ষাঙ্গনেও আনন্দের বার্তা বয়ে এনেছে। মৌমিতার বাবা দীপক কুমার আচার্য বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। তিনি জাতীয় ইংরেজি দৈনিক ‘দি সাউথ এশিয়ান টাইমস’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বরত আছেন।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার নজর রাখছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর