ডিসি–ইউএনওদের সন্তানদের স্কুল নিয়ে যে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সন্তানদের জেলা ও উপজেলার সরকারি স্কুলে পড়ানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার এসএসসি পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী জানান, ডিসি ও ইউএনওদের সন্তানদের জেলা ও উপজেলা পর্যায়ে তাঁদের কর্মস্থলের স্কুলে পড়াতে হবে। স্কুল-কলেজের প্রধানদেরও সন্তানদের নিজ নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে বলে জানান তিনি।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘অনেক আইন আমরা কঠোরভাবে (পারশিয়ালি নয়, সম্ভবত স্ট্র্রিক্টলি অর্থে) করব। দয়া করে আপনার সন্তানকে আপনার স্কুলেই পড়াবেন। না হলে সেই স্কুলে বদলি নিয়ে যাবেন। অন্য জায়গায় আপনার সন্তানকে পড়াবেন না।’

শিক্ষামন্ত্রী জানান, এবার মানসম্মত এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা। এর আগে সব বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এরই অংশ হিসেবে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে ঢাকা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে সংসদ সদস্যরাও অংশ নেন।

পরে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক তৈরি করা যাবে না। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেন তিনি।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিদ্যুৎ নেই, এবার যা ইচ্ছা তাই করব, শিক্ষকেরা তো আর রেকর্ড পাবে না—এটাও হতে পারে। অথবা চালাকিও হতে পারে। এই চালাকি বা বিদ্যুৎসংকট দুটোর একটাও চলবে না। আইপিএস থাকতে হবে।’

মতবিনিময় সভায় সচিবেরা জানান, খাতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় পান না পরীক্ষকেরা। এ সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। 

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
বৈরী আবহাওয়ায় যেসব এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা পরবর্তীতে সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে...
পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নে ভুল রেখে লাখো এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ ছেলেখেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস)...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর