ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শেষ ২ মে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। এই বাধা কিছুটা হলেও দূর করার সুযোগ দিচ্ছে ইতালির ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব পাদোয়া।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের আওতায় পড়ার সুযোগ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ মে ২০২৬।

দেশটির প্রাচীন শহর পাদোয়াতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি শুধু ইতালির নয়, পুরো বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয় আজও তার ঐতিহ্য ধরে রেখেছে।

বিশ্ববিদ্যালয়টি ইতালির দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। দীর্ঘ ইতিহাসে এটি বহু বিখ্যাত চিন্তাবিদ, বিজ্ঞানী ও গবেষকের জন্ম দিয়েছে।

বর্তমানে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও এর অবস্থান বেশ ভালো। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ১১৫তম স্থানে রয়েছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শুধু স্কলারশিপই নয়, বিশ্ববিদ্যালয়ের মানও গুরুত্বপূর্ণ। এই জায়গায় পাদোয়া বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে। এখানে পড়াশোনার প্রধান কিছু সুবিধা হলো আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ, আধুনিক ল্যাব ও রিসার্চ সুবিধা, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পড়ার সুযোগ এবং ইউরোপে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা। বিশেষ করে যারা গবেষণাভিত্তিক পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা আর্থিকভাবে বেশ বড় সুবিধা পাবেন। প্রতি শিক্ষাবর্ষে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং অতিরিক্ত ৮ হাজার ইউরো (প্রায় ১০ লাখ টাকা) প্রদান করা হবে। এই অর্থ দিয়ে শিক্ষার্থীরা তাদের থাকা-খাওয়া ও অন্যান্য খরচের বড় একটি অংশ মেটাতে পারবেন। অর্থাৎ সীমিত খরচে ইউরোপে উচ্চশিক্ষার একটি বড় সুযোগ তৈরি হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যোগ্যতার মূল বিষয়গুলো হলো-

  • আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • ইতালির নাগরিক হওয়া যাবে না।
  • ইতালিতে স্থায়ীভাবে বসবাস করা যাবে না।
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ ইংরেজিতে পড়াশোনা করতে হলে আইএলটিএস বা সমমানের পরীক্ষার স্কোর প্রয়োজন হতে পারে। তবে এটি প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।

আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে হবে। যেমন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, এসএসসি, এইচএসসি এবং প্রয়োজনীয় অন্যান্য একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট। এছাড়াও বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ ও পরিকল্পনা সংক্রান্ত বিবরণী (স্টেটমেন্ট), রেফারেন্স লেটার (শিক্ষক বা প্রতিষ্ঠানের কাছ থেকে), জীবনবৃত্তান্ত (সিভি) এবং অতিরিক্ত কোনো সনদ বা অর্জন (যদি থাকে)। সব নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় ছোট ভুলের কারণেও আবেদন বাতিল হয়ে যেতে পারে।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সাধারণত আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করা। তারপর পছন্দের প্রোগ্রাম নির্বাচন ও প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সব নথিপত্র আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে।

আবেদনের শেষ সময় ২ মে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। এখনই আবেদন করুন। কারণ নথিপত্র প্রস্তুত করতে সময় লাগে। তাছাড়া ইংরেজি পরীক্ষার স্কোর প্রয়োজন হতে পারে। রেফারেন্স লেটার সংগ্রহ করতেও সময় লাগে। কোনো ভুল হলেও যেন সংশোধনের সুযোগ থাকে। তাই যারা আগ্রহী, তাদের এখনই প্রস্তুতি শুরু করা উচিত।

দেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী ইউরোপে পড়তে যান। তবে খরচের কারণে অনেকেই পিছিয়ে পড়েন। এই স্কলারশিপটি সেই বাধা অনেকটাই কমিয়ে দেয়। বিশেষ করে যারা ভালো ফলাফল করেছেন, বিদেশে পড়ার স্বপ্ন দেখেন আর নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলতে চান। তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি নয়। এটি একটি নতুন অভিজ্ঞতা, নতুন সংস্কৃতি আর নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় সেই সুযোগই এনে দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। সময় খুব বেশি নেই, তাই যারা আগ্রহী, তারা দেরি না করে প্রস্তুতি শুরু করুন। হয়তো এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ পথচলা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে...
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর