পড়াশোনা ছেড়ে দিলে বা ক্লাস ফাঁকি দিলে বাতিল হতে পারে আমেরিকার ভিসা

আমেরিকায় পড়তে গিয়ে ক্লাস ফাঁকি, পড়াশোনা ছেড়ে দেওয়া বা নিয়ম ভাঙলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। জেনে নিন ভিসার শর্ত, ঝুঁকি ও করণীয়।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম

মাঝপথে পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে আমেরিকায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে। এতে ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ভিসা নিয়ে আমেরিকায় পড়াশোনা করছেন, তাদের অবশ্যই নির্ধারিত কিছু নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

মার্কিন দূতাবাস আরও জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে আমেরিকার ভিসার জন্য আবেদন করলেও তা গ্রহণ না হওয়ার ঝুঁকি থাকে।

সম্ভাব্য জটিলতা এড়াতে মার্কিন দূতাবাস পরামর্শ দিয়েছে, শিক্ষার্থীরা যেন সবসময় ভিসার শর্ত মেনে চলে এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখে।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর