আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যানজট এড়াতে সকাল ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। 

৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা নিয়ে সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে পরীক্ষা ভীতি দূর করে একটি আনন্দময় ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে চায় সরকার।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা চলাকালে যে কোনো অনিয়ম ঠেকাতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

সিলেবাস শেষ হলে আগামী বছরে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেটি এগিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নে ভুল রেখে লাখো এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ ছেলেখেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস)...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের অধিকাংশ অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দুর্যোগের...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর