শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে না পারলে শিক্ষাখাত নাজুক হবে, বলছেন গবেষকেরা

প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ দৃষ্টির আহ্বান তাদের। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে না পারলে শিক্ষাখাত নাজুক হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন তারা।

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ দৃষ্টির আহ্বান তাদের। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে না পারলে শিক্ষাখাত নাজুক হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন তারা।

এবার এএসসিতে ১৮ লাখ ২৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। প্রতিবছরই পাবলিক পরীক্ষার পর ফলাফল নিয়ে নানামুখী মূল্যায়ন হয়। এবার এসএসসি পরীক্ষায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন শিক্ষা গবেষকরা। 

শিক্ষার্থীদের পড়ার টেবিলে কম সময় দেয়াই ফল বিপর্যয়ের অন্যতম কারণ, বলছেন শিক্ষা গবেষকরা। পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ দৃষ্টির আহ্বান তাদের। 

শিক্ষা গবেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন বলেন, ‘এর কারণ আসলে কী? শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হয়ে রাজ পথে চলে আসছে, নাকি আমাদের শিক্ষকদের ব্যর্থতা তাদের শেখাতে পারছে না, নাকি কোচিং নির্ভর মুখস্থ বিদ্যার বাইরের কিছু প্রশ্ন এসেছে, সে কারণে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। আমাদের ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে যদি পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের শিক্ষা সেক্টরটা বড় নাজুক হয়ে পড়বে।’

এ বছর এসএসসিতে অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা শেষ ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। 

এসএসসি পরীক্ষায় ২০২৫ সালে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, ০২০২৪ সালে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, ২০২৩ সালে পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ এবং ২০২২ সালে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার শেষ ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২২ সালে যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। 

এ বছর এসএসসিতে ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ৬৬৯টি স্কুলে। আর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান ৩১২টি। 

অবশ্য শিক্ষামন্ত্রীর দাবি, ইচ্ছেমতো নম্বর বেশি দেওয়া নয়, প্রকৃত মূল্যায়নেই এবারের ফলাফল। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘যখন যে যা পড়ে এবং তার উত্তর ও সেই পরিমাণ নাম্বার পায় সেই জন্য সে সন্তুষ্ট। কেউ না পড়ে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না।’

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ২০ জুলাই ফল দেওয়ার কথা থাকলেও ফল প্রকাশ হয় প্রায় ৩ সপ্তাহ পর। 

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর