সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পথে ১ হাজার শিক্ষার্থী, কেন বাড়ছে আগ্রহ?

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পথে পা বাড়াচ্ছেন এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী। স্বপ্ন একটাই- বিশ্বমানের শিক্ষা, নতুন অভিজ্ঞতা আর আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়া। কিন্তু কেন প্রতিবছর বাড়ছে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ?

উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরুর আগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে ঢাকার গুলশান শুটিং ক্লাবে আয়োজন করা হয় ‘প্রি-ডিপারচার ২০২৬’। ইউকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এএইচজেড আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন চলতি বছরের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে যেতে প্রস্তুত এক হাজারের বেশি শিক্ষার্থী, তাদের পরিবার এবং শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া, চীফ কমার্সিয়াল অফিসার জহিরুল ইসলাম, এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ। এছাড়াও এএইচজেডের গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পরিবেশ এবং বৈশ্বিক ক্যারিয়ারের সম্ভাবনার কারণে প্রতিবছর দেশটিতে আবেদনকারীর সংখ্যা বাড়ছে।

এএইচজেডের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশকে বিনামূল্যে পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি এবং যাত্রার আগের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সব ক্ষেত্রেই সহায়তা দেওয়া হচ্ছে। চলতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমানো শিক্ষার্থীদের একটি বড় অংশ পেয়েছেন মেধাভিত্তিক স্কলারশিপ। কেউ পেয়েছেন ৩০ শতাংশ, আবার কেউ পেয়েছেন সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়।

অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, সঠিক দিকনির্দেশনা এবং পরিকল্পনার কারণে যুক্তরাজ্যে পড়াশোনার স্বপ্ন পূরণ করা সহজ হয়েছে।

শিক্ষার্থীদের নতুন যাত্রাকে আরও সহজ করতে অনুষ্ঠানে ছিল বিভিন্ন সেশন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর করণীয়, বিমানবন্দরের নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং নতুন দেশে মানিয়ে নেওয়ার বিষয়ে দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ।

শুধু তথ্য আর পরামর্শ নয়, শিক্ষার্থীদের জন্য ছিল নানা আয়োজন। কুইজ, নেটওয়ার্কিং সেশন এবং বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে তৈরি করা হয় উৎসবমুখর পরিবেশ। এই আয়োজনে বিশেষ পার্টনার হিসেবে যুক্ত ছিল টার্কিশ এয়ারলাইন্স।

শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী একজন শিক্ষার্থীকে ঢাকা থেকে যুক্তরাজ্য যাতায়াতের জন্য বিনামূল্যে এয়ার টিকিট দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিদেশে উচ্চশিক্ষা এখন শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং বৈশ্বিক সুযোগের দরজা খুলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে নতুন দেশে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি, তথ্য এবং পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ।

প্রতি বছর এএইচজেডের মতো প্রতিষ্ঠানগুলোর এমন আয়োজন শিক্ষার্থীদের সেই প্রস্তুতিতে সহায়তা করছে। সেপ্টেম্বরের এই যাত্রায় এক হাজারের বেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। যেখানে বাংলাদেশের তরুণরা পা রাখছেন আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে।

আর এই প্রবাহই বলছে, বিশ্বমানের শিক্ষার সন্ধানে বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক যাত্রা এখন আরও বিস্তৃত হচ্ছে।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর