ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তাঁর প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে রোববার ঠাকুরগাঁওয়ে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে যোগ দেন নাগরিক সংবর্ধনায়। সেখানে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগের কথা জানান তিনি।

কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করতে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তরুণদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সাজানো হয়েছে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে রাষ্ট্রপতির চলাচলের পথ ও অনুষ্ঠানস্থল।

সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
দুষ্কৃতকারী শ্রমিকদের যারা উসকানি দিচ্ছে, তাদের কোনো দল বা কোনো পরিচয় নেই। তারা দেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নয় এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা...
এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বিকেলে সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে...
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্তত...
দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর