সরকার কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর জনগণের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না।’ 

বুধবার রাজবাড়ীতে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের মতবিনিময় সভা এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। আগের সরকারের আমলের মাফিয়াতন্ত্রের ধারাবাহিকতা বর্তমান সরকারও ধরে রেখেছে। দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস ও মাদক কর্মকাণ্ডে বিএনপির লোকজন জড়িত।’ 

একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয়করণ, পিএসসির কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা এবং সম্প্রতি তথ্য কমিশনের চেয়ারম্যানের নিয়োগ নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল বাড়িয়ে সমাজে বৈষম্য তৈরি করা হচ্ছে। তার দাবি, সরকারের সমালোচনা করায় সারাদেশে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার ধীরে ধীরে কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে। এ ছাড়া আইজিপির সাম্প্রতিক ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি এ বিষয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় পুলিশের ওপর চাপতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম বলেন, ‘স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা এবং নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।’ 

সারজিস আলম অভিযোগ করেন, সরকারি পর্যায় থেকে এনসিপিকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। 

ছাত্রদল নেতা শাকিল হত্যার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরকারদলীয় একজন সংসদ সদস্য নিহতের পরিবারের জন্য ৩০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে জনগণের চাপের মুখে ওই সংসদ সদস্যকে প্রস্তাব থেকে সরে আসতে হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব, ঢাকা বিভাগ দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। এতে রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর—এই পাঁচ জেলার এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা জনগণ...
আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘২৮...
সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 
রাজধানীর রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার সকালে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় অভিযান চালায় ডিএসসিসি কর্তৃপক্ষ।
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। একদিনে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর