চার দফা কমে এবার বাড়ল সোনার দাম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

দেশের বাজারে বাড়ল সোনার দাম। টানা চার দফা কমার পর আজ বুধবার ভরিতে সর্বোচ্চ দাম ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে সবশেষ ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেটের রুপার ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
দেশের বাজারে আজও কমল সোনার দাম। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। আগের দিন বৃহস্পতিবারও দাম কমেছে। 
পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার...
ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন সদর উপজেলা বিএনপি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর