ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করে সাজানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে। এজন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। এছাড়া দেশে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নফাঁসের মতো সমস্যাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার।’ 

মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইংরেজি মাধ্যমের ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক - এলআরএনের গোল্ডেন স্কুল এচিভ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এলআরএনের প্রধান নির্বাহী ব্রিটিশ নাগরিক ড. জুহাইব তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাঈনুদ্দিন মো সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হুমায়ুন আহমেদ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিইও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন এলআরএনের বাংলাদেশ প্রধান মো. শোয়েব চৌধুরী।

ইংরেজি মাধ্যমে যেসব শিক্ষার্থী বের হচ্ছে তাদের শিক্ষাগুনগত মান কীভাবে আরও উন্নত হয় সেদিকে নজর দেওয়ার জন্য এলআরএনের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এড্রেস করেছি কীভাবে হিউম্যান ক্যাপিটাল বাড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেজন্য শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। এছাড়া চিকিৎসা, প্রকৌশল বা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই বাংলার সংযোজন নেই। তবে আমাদের প্রচুর বাংলা পড়তে হবে।’

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে সন্মাননা দেওয়া হয়।

এসএসসি, এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
বাংলাদেশ কিংবা সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর