ইরানি নেতাদের লক্ষ্যবস্তু বানানোকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ বলে স্বীকার ট্রাম্পের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে ডিল করছি।’

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ইরানবিরোধী ইসরায়েলি-মার্কিন যুদ্ধে নিহত ইরানের সাবেক নেতা ও শীর্ষ কর্মকর্তাদের কথা বুঝিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করার কারণে যুক্তরাষ্ট্রের কার সঙ্গে আলোচনা করা উচিত সেটি চিহ্নিত করা এখন জটিল হয়ে পড়েছে।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্ব পর্যায়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।

ওহাইওর সমাবেশে ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে সফল হতে দেওয়া হবে না এবং দেশটিকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক।’ 

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
ইউক্রেনে এখন নতুন একজন নেতা দরকার বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর