যে কারণে ওমর সানী পানির বোতল হাতে রাস্তায়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পিএম

তপ্ত দুপুর। রাস্তায় দাঁড়িয়ে শ্বাস নেওয়া দায়! গুগল সার্চে ঢাকার তাপমাত্রা তখন ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এমন সময় পানির বোতল হাতে তৃষ্ণার্ত মানুষের কাছে এগিয়ে এলেন চিত্রনায়ক ওমর সানী। 

মূলত ভৌতিক ছবি ‘ডেডবডি’র জন্যই রাস্তায় নামা এই চিত্রনায়কের। প্রচারের জন্য বেছে নিলেন এমন হিতকর কাজ। 

ভৌতিক ঘটনার অবলম্বনে প্রযোজক-পরিচালক এমডি ইকবাল নির্মাণ করেছেন সিনেমা ‘ডেডবডি’। রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মুক্তি সামনে রেখে সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল পদযাত্রা ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে সিনেমাটির কলাকুশলীরা। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে ছবির শিল্পীরা যাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামেলী সিনেমা হল হয়ে এ পদযাত্রা শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।

মোটরসাইকেলে শোডাউন। ছবি সংগৃহীত পরিচালক এমডি ইকবাল বলেন, ‘ডেডবডিআগামী ৩ মে সারা দেশে মুক্তি পাবে। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই মোটরসাইকেল শোডাউন। এছাড়া প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষ অতিষ্ঠ। তাদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি।’

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর