যে কারণে মাহির কপালে চিন্তার ভাঁজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ  সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি।

তাই শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ধরে নিয়েছিলেন বিপাকে পড়তে পারেন এই তারকা। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টে এখনও কালো তালিকায় পড়েননি ‘অগ্নি’খ্যাত এ তারকা। ইতিমধ্যে বিদেশ ঘুরে দেশে ফিরেছেন। পড়তে হয়নি কোনও বাধায়। কিন্তু মাহির মাথাব্যথা এখন অন্যখানে। 

মাহিয়া মাহি। ছবি ফেসবুক থেকে নেওয়ানায়িকার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে—পুরনো একটি ফেসবুক পেজ। যার নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে। তাও আবার ভেরিফায়েড (নীল ব্যাজ) পেজ। ২০১৪ সালে মাহির এই পেজটি হ্যাকড হয়। এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ছড়ানোও হয়েছে। এখনও পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহি। আর এর কারণ মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভেরিফাইডও করতে পারছে না। বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িকা।

মাহি বলেন, ‘এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই । ২০১৪ সালে কেও বা কারা হ্যাক করেছিলো । যেহেতু মাহিয়া মাহি নামে এটা ভেরিফাইড তাই আমার নতুন কোন পেজও আর ব্লু ব্যাজ পাচ্ছে না।’

এদিকে, গত সপ্তাহে চিত্রনায়িকা মাহিয়া মাহি গিয়েছিলেন দেশের বাইরে। এয়ারপোর্টে তাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ  খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তাঁর নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়। তেমন কিছু না থাকায় বিদেশে যাওয়ার সবুজ সংকেত পেয়েছিলেন এ তারকা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর