পুষ্পা'র প্রস্তাব ফিরিয়ে মাথায় হাত শাহরুখের, স্বীকার কিং খানের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি রুপির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে আল্লু অর্জুনের ছবি। এটিই ভারতীয় সিনেমা হিসেবে প্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে এই ক্লাবে ঢুকেছে। পুষ্পা সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ পৌঁছে গিয়েছিল উন্মাদনায়।

আর পুষ্পা হিসাবে আল্লু এতটাই জনপ্রিয় এইমুহূর্তে যে তিনি ছাড়া অন্য কোনও অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে জানেন কি, আল্লু অর্জুনের আগে পুষ্পা সাজার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে? 

‘রইস’ ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল পুষ্পার মতো এমনই এক চরিত্রে। তবে সেই ছবি ধারে ভারে ছিল অনেকটাই কম। সেই চরিত্র নিয়ে অনেক বিতর্কের মুখেও পড়তে হয়েছিল কিং খানকে। কিন্তু এবার শাহরুখ নিজেই জানালেন যে পুষ্পার অফার ফিরিয়ে দিয়ে তিনি রীতিমতো দুঃখিত। একথা ফাঁস করেছিলেন খোদ শাহরুখ-ই। 

শাহরুখ-ভিকি ও আল্লুর পুষ্পা। ছবি: সংগৃহীতসম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে আইফা অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেন শাহরুখ। সেখানেই ভিকি মজার ছলে জানান, আমির খানের আগে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি। শোনামাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, ‘আমিরেরও করা উচিত হয়নি সে ছবি।’ এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই শাহরুখ বলে ওঠেন, ‘আমার ব্যথায় হাত দিও না। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’

শাহরুখের এই বক্তব্য নেহাতই মজা নাকি সত্যিই তাঁর কাছে অফার গিয়েছিল, তা অবশ্য জানা নেই। 

প্রসঙ্গত, ২৮ দিনে বিশ্বব্যাপী ১৮০০ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় জেরবার আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। এ ঘটনায় হওয়া মামলায় গতকাল জামিন পেয়েছেন আল্লু।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর