সারা বিশ্বের প্রতিবাদে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল: ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম

সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সম্প্রতি শীতল আচরণ করছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্য নির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরায়েলি হানাদারদের ওপর।’

এ সময় ইলিয়াস কাঞ্চন ইসরায়েলক দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশের পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হেঁটে যান। সেখানে দাঁড়িয়ে তাঁরা আবারও প্রতিবাদ সমাবেশ করেন।

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই পরিপ্রেক্ষিতে একই বছর...
গাজায় চলমান গণহত্যার মধ্যেও ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলকে তুলে ধরায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সংগীতশিল্পীরা। অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান এই সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন...
জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন...
বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সপ্তাহে ৫ দিন নিয়মিত থেরাপি নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর