সপ্তাহে দুই দিন বিরতিতে টানা থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম

বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সপ্তাহে ৫ দিন নিয়মিত থেরাপি নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন মেয়ের বাসায় থেকে। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের সদস্যরা তাঁর পাশে রয়েছেন সবসময়।

এদিকে, নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’-এর যুক্তরাজ্য শাখা।

দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান, শনিবার ও রবিবার বাদে সপ্তাহে ৫ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে রেডিওথেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তাঁকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী ও লন্ডন প্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা তাঁকে এখন কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর