প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন, কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

ইলিয়াস কাঞ্চন এখন অবস্থান করছেন লন্ডনে তাঁর একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। অভিনেতার জামাতা আরিফুল ইসলাম জানান, ‘আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

আরিফুল ইসলাম আরও জানান, ডিসেম্বরের শেষদিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

 

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই পরিপ্রেক্ষিতে একই বছর...
বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সপ্তাহে ৫ দিন নিয়মিত থেরাপি নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত...
চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় পাঁচ মাস ধরে সেখানে চলছে তাঁর চিকিৎসা। এ...
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর