'জওয়ান' ঝড়ে পেছালো 'অন্তর্জাল'?

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম

বেশ ক'বার পিছিয়ে যাওয়ার পর জানা গিয়েছিল ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। তবে আবারও পিছিয়ে যাচ্ছে এর মুক্তির তারিখ। জানা গেল, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন পরিচালিত এ সিনেমা মুক্তি পাচ্ছে না ওই নির্ধারিত দিনে।

নির্মাতা দীপংকর দীপনের সঙ্গে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, 'এ বিষয়ে এখনই কিছু বলব না। আজ সন্ধ্যায় আমাদের সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত জানাব।'

তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, সিনেমাটির দিনক্ষণ দুই সপ্তাহের মতো পিছিয়েছে। নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর। মূলত বেশ ক'টি সিনেমা একই দিনে মুক্তির তারিখ পড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তির মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’। এছাড়া ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’।

প্রযোজক সমিতির নিয়মে উৎসব ব্যতীত একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে দেশের প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর ব্যাপক চাহিদা আছে। তবে ‘অন্তর্জাল’র তারিখ পেছানোর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই বলেই জানিয়েছে একাধিক সূত্র। মূলত প্রযোজক সমিতির নিয়মের কারণেই আগামী সপ্তাহে আসতে পারবে না ছবিটি।

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

সিনেমাটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার সার্বিক সহযোগিতায় রয়েছে স্পেলবাউন্ড লিও বার্নেট।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর