১২টায় সেন্সর, সন্ধ্যায় সিনেমা হলে 'জওয়ান'! 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ এএম

আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সঙ্গে আছে রংধনু গ্রুপ। তথ্য মন্ত্রণালয় সিনেমাটি আমদানির অনুমতি দিয়েছে অনেক আগেই।

এবার মুক্তির প্রক্রিয়া অনুসরণ করে দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘জওয়ান’। জানা গেছে, সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাচ্ছে আজ দুপুরে, আর সন্ধ্যা ৬টায় এটি দেখতে পাবেন দর্শকরা। কারণ, এ সময়েই বাংলাদেশের প্রেক্ষাগৃহে 'জওয়ান'-এর প্রথম শো অনুষ্ঠিত হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বললেন, ''আশা করছি বৃহস্পতিবার ১২টায় সেন্সর পাচ্ছে 'জওয়ান'। সন্ধ্যা ৬টায় হবে সিনেমাটির প্রথম পাবলিক শো।''

শাহরুখ-ভক্তদের মতো সিনেমাটির জন্য অপেক্ষায় রয়েছে দেশের হল মালিকরাও। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি আজ সেন্সর পেলে সারা দেশের প্রায় ৫০টি হলে মুক্তি পাবে শাহরুখের এই নতুন সিনেমা।

গণমাধ্যমে হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, ‘জওয়ান’ সিনেমার অপেক্ষায় আছেন তারা। সিনেমাটির নিয়ে ব্যাপক আশাবাদী তিনি। তবে সেন্সর হওয়ার বিষয়ে জানতে চাইলে বললেন, ‘এটি নিয়মানুযায়ী হবে। সিনেমাটি হলে চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমদানিকারকের পক্ষ থেকে প্রচারের জিনিসপত্র সব বিভিন্ন হলে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘আমরা প্রস্তুত। সেন্সর পেলেই চালাব।আশা করছি আজ সেন্সর হয়ে যাবে। সেন্সর ছাড়পত্র পাওয়ার সাথে সাথে আমরা শো চালাব।’

প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখকে। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও অভিনয় করেছেন সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জীতা ভট্টাচার্য, লেহের খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার ও মুকেশ ছাবড়া।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর