৫৮ বছরে নতুন দাম্পত্য, কটাক্ষে মুখ খুললেন আশিসের দ্বিতীয় স্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম

৫৮ বছর বয়সে নতুন দাম্পত্যে প্রবেশ করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। তাঁর এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চা। তবে কারও কথার তোয়াক্কা না করে নিজেদের মতো জীবন গুছিয়ে নিয়েছেন অভিনেতা ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। বিদেশে গিয়েছিলেন মধুচন্দ্রিমা করতে। এ ছাড়াও ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। আশিস ও রূপালি একে অপরের সঙ্গে যে খুশি, সে কথাই বারবার ব্যক্ত করেছেন অভিনেতা। এরপরও আশিসের বয়স কিংবা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করা নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার স্ত্রী রূপালি। জানালেন, বিয়ের আগের দিন আশিসের ছেলের সঙ্গেও কথা হয়েছে তাঁর। খবর আনন্দবাজারের।

বিয়ের পর তাঁরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তে। ছবি: এক্স থেকে নেওয়া বিয়ের পর থেকে নেটিজেনদের নানা কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে আশিস-রূপালিকে। এ নিয়ে নিন্দুকদের উচিৎ জবাবও দিয়েছেন অভিনেতা। এবার মুখ খুললেন তাঁর স্ত্রী রূপালি। তিনি বললেন, ‘আমি এসবে পাত্তাও দিই না, কারণ এই মানুষগুলোকে তো আমি চিনিই না! তাঁরা আমাদের মধ্যে এমন কিছু দেখেছেন, যা হয়তো তাঁদের মতো মানুষের কাছে রোজকার ঘটনা নয়। তাঁদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই।’

রূপালি আরও যোগ করেন, ‌‘আমার উপরে এসব নেতিবাচক বিষয় কোনো প্রভাব ফেলতে পারেনি। আমার কাছের মানুষরা আমার পাশে ছিলেন। আমার আর কারও কাছ থেকে কোনো বৈধতা পাওয়ার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আশিসের দ্বিতীয় স্ত্রী রূপালি। বাড়ি আসামে। গত ২৫ মে সেখানেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর