‘জওয়ান’-এর ১০০০ কোটি, অনন্য রেকর্ডে শাহরুখ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম

অপ্রতিরোধ্য ‌‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের (৭৫ কোটি রুপি) ইতিহাস গড়ে নিয়েছিল ছবিটি। এরপর থেকেই ছুটে চলছে বলিউড বাদশার এই বিজয়রথ। এবার গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করলো ‘জওয়ান’। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এই রেকর্ডে আরও অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন শাহরুখ খান। কেননা বলিউডের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা, যাঁর দুটি ছবি একই বছরে ১ হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছে। এর আগে জানুয়ারিতে এই অভিনেতার ‘পাঠান’ ছবিটি হাজারের মাইলফলক ছুঁয়েছিল।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্বব্যাপি ১০০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়েছে ‌‘জওয়ান’। আর ভারতে আয় করে নিয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ রুপি।

মাত্র ১৮ দিনে এই কীর্তি গড়ায় বলিউড বাদশাকে অভিনন্দন জানিয়ে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক্সে লিখেছেন, ‌‘শাহরুখই প্রথম ভারতীয় তারকা, যাঁর দুটি ছবি ১০০০ কোটির ক্লাবে। ক্যালেন্ডারের পাতায় ২০২৩ সালেই এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। দীর্ঘকালের জন্য তা ইতিহাস হয়ে থাকবে।’

ছবিটির সাফল্য উদযাপনে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শাহরুখ খান। উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন, ‘‘এটা উদযাপনী মুহূর্ত। আমরা খুব কমই বছরের পর বছর চলচ্চিত্র নিয়ে থাকার সুযোগ পাই। করোনা মহামারি ও অন্যান্য কারণে প্রায় চার বছর লেগেছে ‘জওয়ান’ নির্মাণে। এই সিনেমায় অনেকেই যুক্ত ছিলেন, বিশেষ করে যাঁরা দক্ষিণ থেকে এসে মুম্বাইয়ে থেকেছেন চার-চারটি বছর।’’ 

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর