বিয়ের মঞ্চেই রাঘবকে ভালোবাসার চুমু পরিণীতির

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম

রোববার (২৪ সেপ্টেম্বর) পাঞ্জাবী রীতি মেনে বিয়ে হলো পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। সেখানেই রাঘবের গালে চুম্বন এঁকে দিলেন নব পরিণীতা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন অলবিন্দ কেজরিওয়াল ফ্যান ক্লাব। যেখানে দেখা যাচ্ছে, বেশ রোমাঞ্চিত পরিণীতি চোপড়া, পাশে স্বামী রাঘব চাড্ডা। পর মুহূর্তেই স্বামীর হাত ধরেন পরিণীতি। হাসিমুখে রাঘব। এ সময় অভিনেত্রীকে দেখা যায় অতিথিদের একজনকে ইশারা করছেন। এক পর্যায়ে রাঘবের দিকে ঝুঁকে তাঁর গালে চুমু খেলেন পরিণীতি।

বিয়ের দিন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি পরে গোধূলী লগ্নে রাঘব হয়ে উঠেছিলেন রূপকথার রাজপুত্র। আর পরিণীতির পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা-চোলি, মাথায় একই রঙের ওড়না, হিরে ও পান্নার অলংকার। তাঁর ওড়নাতে সোনালি সুতোর কারুকাজে জ্বলজ্বল করছিল রাঘবের নাম।

প্রসঙ্গত, রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নৌকায় করে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে পৌঁছেন আম আদমি পার্টির নেতা রাঘব। বরযাত্রী হিসেবে সেখানে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা।

সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন অভিনত্রেী পরিণীতি চোপড়ার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা। তবে এ ঘটনায় নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন এই প্রাক্তন আপ নেতা।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর