দ্বিতীয় দিন ‘জওয়ান’কে ছাড়িয়ে ‘টাইগার ৩’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

দিওয়ালি উপলক্ষে রোববার (১২ নভেম্বর) বিশ্বব্যাপি ‍মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। প্রথম দিন বক্স অফিসে তেমন বাজিমাত করতে না পারলেও ধীরে ধীরে মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত এই ছবি। এমনকি দ্বিতীয় দিনে শাহরুখের ‘জওয়ান’কে ছাপিয়ে ছবিটি আয় করে নিয়েছে ৫৭.৫২ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের। 

বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, বক্স অফিসে মহাধামাকা শুরুর অপেক্ষায় সালমান। মুক্তির প্রথম দিনেও খুব একটা মন্দ যায়নি ‘টাইগার ৩’। এদিন সাড়ে ৪৪ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দ্বিতীয় দিনে লাফিয়ে বেড়েছে এই আয়। 

স্যাকনিল্ক ডটকমের তথ্যানুসারে, সোমবার (১৩ নভেম্বর) ভারতজুড়ে মোট ৫৭.৫২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির, যা প্রশংসার দাবি রাখে। এক লাফে আয় বেড়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রথম দু’দিনের আয় মেলালে আপতত ‘টাইগার ৩’র ঝুলিতে রয়েছে ১০২.০২ কোটি রুপি, যা হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা। এমনকি সালমানের ক্যারিয়ারে প্রথম একদিনের আয়ে শীর্ষ‌ ছবি ‘টাইগার ৩’। 

এদিকে, গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। দ্বিতীয় দিনে দেশটির বক্স অফিসে ৫৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। সালমান সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় দিন ‘পাঠান’-এর কালেকশন ছিল ৭০ কোটি টাকা!

প্রসঙ্গত, ‘টাইগার ৩’র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সালমান। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইজির তিন নম্বর ছবি এটি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর