‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি আর নেই

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

বলিউডে সর্বকালের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন। আজ (১৯ নভেম্বর) সকালে উঠে প্রাতর্ভ্রমণ করছিলেন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এ পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। খবর হিন্দুস্তান টাইমস।

‘ধুম’ ও ‘ধুম ২’র মতো ব্লকবাস্টার হিট সিনেমা পরিচালনা করছেন তিনি। জানা যায়, সকালবেলা পরিচালক তাঁর লোখান্ডওয়ালার বাড়িতে প্রাতর্ভ্রমণ করছিলেন। সেই সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তড়িঘড়ি কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

তাঁর মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর। পরিচালকের মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে।

২০০০ সালে ‘তেরে লিয়ে’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় সঞ্জয়ের। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি তৈরি হয়। তারপর ‘ধুম’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’, ‘ধুম ২’-এর মতো সফল ছবি বানিয়েছেন তিনি। ২০১২ সালে ‘আজব গজব লাভ’ চলচ্চিত্রটিও পরিচালনা করেছিলেন সঞ্জয়। ২০০৮ সালে তাঁর তৈরি ‘লাক’-এ অভিনয় করেন সঞ্জয় দত্ত, ইমরান খান ও মিনিশা লাম্বা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর