শাহরুখ-সালমান দ্বৈরথ, কে এগিয়ে?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম

বলিউড মানেই খানদের দ্বৈরথ। বাস্তবে শাহরুখ ও সালমানদের বন্ধুত্ব যতই থাক না কেন, কে বেশি এগিয়ে—তা নিয়ে দুই তারকার ভক্তদের মাঝে মাতামাতির কমতি নেই।

একসময় শোনা যেত, ‘শাহরুখের ৩০০ কোটি নেই, সালমানের ফ্লপ কিংবা গড়পড়তা ছবিও তো ৩০০ কোটি কামায়!’ বিশেষ করে ‘ফ্যান’, ‘রইস’, ‘জিরো’—এই তিনটি সিনেমা টানা ফ্লপ হওয়ার পর বাদশা-অনুরাগীদের ধুয়ে দিতেন ভাইজান-ভক্তরা। কিন্তু সেই চিত্র পাল্টেছে; বক্স অফিসে ২০২৩ সাল যেন পুরোটাই শাহরুখের, পিছিয়ে আছেন সালমান!

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে গত জানুয়ারিতে প্রত্যাবর্তন করেছেন বলিউড কিং। তখন মুক্তি পায় এই তারকার ‘পাঠান’, এরপর গত সেপ্টেম্বরে ‌‘জওয়ান’। দুটি সিনেমাই গোটা বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে। এদিকে, চলতি বছর ভাইজান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‌‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার ৩’। ইতিমধ্যে ফল প্রকাশিত, শাহরুখের তুলনায় সালমানের এ দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা কিংবা সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেওয়ায় পিছিয়ে রয়েছে।

চলতি বছরের ২১ এপ্রিল মুক্তি পায় ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এ ছাড়া সপ্তাহান্তে এর আয় ছিল ৬৬.৫ কোটি রুপি। ওপেনিং ছিল ১৫.৮১ কোটি রুপি। বলিউড হাঙ্গামার তথ্য মতে, বিশ্বব্যাপী সিনেমাটি ১৮২.৪৪ কোটি রুপির ব্যবসা করেছে।

এদিকে, গত ১০ নভেম্বর মুক্তি পায় মনীষ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’। ওপেনিংয়ে সাড়ে ৪৪ কোটি রুপি আয় করে ‘পাঠান’কে পিছনে ফেলবে বলে আশার আলো জ্বেলে দিয়েছিল এটি। যদিও বলিউডের স্পাই-ইউনিভার্সে সালমানের এ সিনেমা নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের যতটা প্রত্যাশা ছিল, সেই আশায় এখন গুড়েবালি। প্রথম ১০ দিনে সিনেমাটি আয় করেছে ৩৯০.৬৬ কোটি রুপি।    

মোদ্দা কথা, বক্স অফিসের দৌড়ে শাহরুখই এগিয়ে। ধারেকাছেও নেই সালমান। কেননা ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি সিনেমাই সুপারহিট। বক্স অফিসে দুটি সিনেমারই আয় হাজার ক্লাবে। বলিউড হাঙ্গামার তথ্যানুসারে, দ্বিতীয় ছবিটির মোট আয় ১ হাজার ১৪৮ কোটি রুপির বেশি। আর ‘পাঠান’-এর মোট আয় ১০৫০.৩ কোটি রুপি। 

‘পাঠান’ দিয়ে এ বছর স্বমহিমায় ফিরেছেন শাহরুখ খান। এই ছবির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রিও। সাম্প্রতিক বছরে হিন্দির তুলনায় দক্ষিণী সিনেমার যে দাপট ছিল, ক্রমে তা ম্লান হতে শুরু করেছে। এর ৯ মাস পর গত সেপ্টেম্বরে সিনেমা হলে এসেছে ‌‌‘জওয়ান’। এ তো আরও মাস্টারপিস! বলিউডের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি, যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে ইতিহাস। এর আগে এই তারকার ‘পাঠান’ মুক্তি পেয়েছিল ২ হাজার ৭০০ সিনেমা হলে। ইতিমধ্যে শাহরুখের এই দুটি সিনেমাই জায়গা করে নিয়েছে সর্বকালের সেরা হিন্দি ছবির তালিকায়। ‌‌‌‘জওয়ান’-এর অবস্থান পাঁচ নম্বরে, আর ‘পাঠান’ রয়েছে তার পরেই।

একই বছর ভক্তদের দুটি ব্লকবাস্টার উপহার দেওয়া যেকোনো অভিনয়শিল্পীর ক্যারিয়ারেই বিরল। এই কীর্তির অধিকারী শাহরুখ খান। এমনকি পিকচার আভি বাকি হ্যায়! আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‌‘ডানকি’। এই ছবির মাধ্যমে প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করেছেন ‘কিং অব রোমান্স’।

তবে জীবনের মতো ক্যারিয়ারেও উত্থান-পতন থাকে! আগামীতে ‘ভাইজান’ যে আবারও তাঁর হারানো সাম্রাজ্য ফিরে পাবেন না, ওই নিশ্চয়তা কেউ কি দিতে পারেন? কেননা ‘তেরে নাম’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘দাবাং’, ‘বডিগার্ড’-এর মতো ব্যবসাসফল সিনেমা তো তিনিই উপহার দিয়েছেন। এমনকি তাঁর ঝুলিতে রয়েছে টানা ১৫টি ১০০ কোটির বেশি আয় করা সিনেমার রেকর্ড। বলিউডের ইতিহাসে যা আর কেউ পারেননি।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর