বেকায়দায় পড়ে প্রেমের কথা স্বীকার করলেন কঙ্গনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

ভারতের অযোধ্যায় গিয়েই যেন ফাঁসলেন অভিনেত্রী। নাকি ফাঁস করলেন কঙ্গনা রনৌত। রাম মন্দির উদ্বোধনের দুদিন আগেই তিনি গিয়েছিলেন অযোধ্যায়।

মাহেন্দ্রক্ষণে যখন পুষ্পবৃষ্টি হচ্ছে, আনন্দ যেন থামছে না তাঁর। সেখানে অন্য বলিউড তারকাদের সঙ্গে তাঁকে এক মুহূর্তও দেখা যায়নি।

ছিলেন অন্য কারও সঙ্গে। বিশিষ্ট ব্যবসায়ী ‘ইজ মাই ট্রিপ’র কর্ণধার নিশান্ত পিত্তির সঙ্গে তাঁকে দেখা যায়। এরপরই খবর রটে, তিনি নাকি নিশান্তের সঙ্গে সম্পর্ক রয়েছেন! তারপর থেকেই অভিনেত্রীকে নিয়ে নানা প্রশ্ন।

প্রেম নিয়ে এমন খবরের মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনা নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানান, নিশাতের সঙ্গে তাঁর প্রেমের খবর আদতে ভুয়া। অন্য জনের সঙ্গে নিজের প্রেমের কথাটাও স্বীকার করেন।

তিনি বলেন, ‘এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

এরপরই প্রশ্ন উঠেছে তাহলে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন কঙ্গনা।

প্রসঙ্গত, অভিনেত্রী গতকাল (২৩ জানুয়ারি) প্রকাশ্যে এনেছেন ‘ইমারজেন্সি’ ছবির রিলিজ ডেট। এবার তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তাঁর সঙ্গে সঙ্গে তিনি এও জানিয়েছেন যে এই ছবির কারণেই নিজের সব বন্দক রেখেছেন অভিনেত্রী।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর