ববির পর এবার সানির সঙ্গে জুটি বাঁধছেন রণবীর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম

২০২৩ সালটা ছিল দেওল পরিবারের। বাবা ধর্মেন্দ্রর চেয়েও বড় ফেরাটা হয়েছিল বড় ছেলে সানি দেওল ও ছোট ছেলে ববি দেওলের। ৫০০ কোটির ‘গাদার ২’ উপহার দিয়েছেন সানি। বহুবছর টানা ফ্লপের পরে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। হাতে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট আছে সানির।

অন্যদিকে ববিও দারুণভাবে ফেরেন। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিটি বাঁক ঘুরিয়ে দেয় তাঁর। এ জুটিকে দারুণভাবে গ্রহণ করেন দর্শকরা। এবার ববি নয়, সানির সঙ্গে আসছেন রণবীর। নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ হনুমান চরিত্রে দেখা যাবে তাঁকে। 

রামায়ণ-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ‘কেজিএফ’ তারকা যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। অন্যদিকে, বিজয় সেতুপতি থাকছেন বিভীষণ হিসেবে।

সম্প্রতি ভারতীয় পিঙ্কভিলার রিপোর্ট বলছে, হনুমান হিসেবে দেখা যাবে সানি দেওলকেই। অভিনেতা ২০২৪ সালের মে মাস থেকে এই সিনেমার কাজ শুট করবেন। তবে এই ট্রিলজির প্রথম পার্টে খুব সামান্যই থাকবেন হনুমান। তবে দ্বিতীয় ও তৃতীয় পার্টে বেশি করে দেখা যাবে সানিকে। 

‘রামায়ণ’ পার্ট ওয়ানে ২০২৪ সালের মার্চে রণবীর ও সাই পল্লবীর সঙ্গে ফ্লোরে যাবে। জানা গেছে, লারা দত্ত কৈকেয়ী চরিত্রে অভিনয় করবেন। রামের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন ধূমপান, অ্যালকোহল ও আমিষ খাবার! 

এদিকে শোনা যাচ্ছে ‘গাদার’ হিটের পর সানি তাঁর পারিশ্রমিকে এনেছেন বিশাল বদল। ৪৫ কোটি দর হেঁকেছেন তিনি। এই প্রোজেক্টের জন্য নিজের সেরাটা উজার করে দিতে চান অভিনেতা। পর্দার আদর্শ হনুমান হয়ে উঠতে নিজেকে ভাঙতে তৈরি তিনি। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্যও প্রস্তুতি শুরু করেছেন ৬৫ বছর বয়সী এই তারকা। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর