রণবীরের রামায়ণে অস্কারজয়ী দুই সংগীত পরিচালক  

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম

শুরু হল রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর শুটিং। নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড ও দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ছুঁয়েছে। কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে।

এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি ক্যারিয়ারেও নিঃসন্দেহে একটা মাইল ফলক হতে চলেছে! কাস্টিং তো বটেই এমনকি অন্যান্য কলাকুশলীরাও নজরে। এবার শোনা গেল, নীতিশ-রণবীরের রামায়ণের জন্য গান বাঁধবেন এআর রহমান। শোনা যাচ্ছে, নির্মাতারা এই ছবিতে এক জন নন, বরং দু’জন সংগীত পরিচালককে জুটি বেঁধে কাজের প্রস্তাব দিয়েছেন। সূত্রের দাবি, রহমান ছাড়াও অন্যজন হলেন অস্কারজয়ী সুরকার হান্স জিমার।

হান্স ‘দ্য ডার্ক নাইট’-সহ ‘দ্য লায়ন কিং’, ‘ম্যান অফ স্টিল’-এর মতো সারা বিশ্বে সাড়াজাগানো একাধিক ছবির আবহসংগীত পরিচালনা করেছেন এই জার্মান সুরকার। ২০২২ সালে ‘ডিউন’ ছবির জন্য তিনি সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছিলেন।

সব ঠিক থাকলে এবারই প্রথম ভারতীয় ছবিতে যুক্ত হবেন তিনি। সূত্রের দাবি, এই ছবির জন্য নির্মাতারা কোনও খামতি রাখতে চাইছেন না। শ্রীরামচন্দ্রের কাহিনিতে তিনি সুরারোপ করবেন বলে উচ্ছ্বসিত। রহমান ও হান্স জুটি যে এই ছবিতে সাড়া ফলতে চলেছেন, তা নিয়েও আশাবাদী অনুরাগীদের একাংশ।

রণবীর ও সাই। ছবি সংগৃহীতনীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কাপুর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে থাকতে পারেন সানি দেওল। যদিও নির্মাতারা এখনও এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

বলিউড সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই যশ-রণবীরের গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট হবে। প্রথম দিন শুটিং শুরু আগে টিমের সদস্যদের নিয়ে একটা ছোট পূজাও করেছেন পরিচালক নীতিশ। আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়েই এবার ‘রামায়ণ’-এর ক্ষেত্রে কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না। কোনোরকম কসরত করতে বাকি রাখছেন না। রণবীরও তাই। তিরন্দাজি শিখছেন মন দিয়ে। মাসখানেক ধরেই মাছ-মাংস, মদ্যপান, ধূমপান ছেড়ে দিয়ে কড়া হোমওয়ার্কে ব্যস্ত অভিনেতা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর