প্লাস্টার হাতে কানের লালগালিচায় ঐশ্বরিয়া

আপডেট : ১৭ মে ২০২৪, ০২:৪৪ পিএম

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে সিনেমা আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়ালেন পঞ্চাশের গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

সবাইকে প্রায় চমকেও দিয়েছেন তিনি। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। এসময় দেখা যায়, তাঁর ডান হাতটায় সাদা প্লাস্টার করা। 

ব্যক্তিগত জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক, আঘাত লাগুক, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার কোনও প্রভাবই পড়তে দেননি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া রাই ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়াতাই তো ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউনে কানের গালিচায় আলো ছড়ালেন ঐশ্বরিয়া। সেই পোশাকের বুক জুড়ে সোনালি ‘জ্যামিতিক’ কারুকাজ। কাঁধ থেকে মাটিছোঁয়া ‘ট্রেন’-টি ছিল ঘিয়ে রঙের। তার পর সোনালি রঙের, ছোট-বড় অজস্র প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। কানে ছিল সোনালি রঙের ‘হুপ’ দুল। বাঁ হাতের মধ্যমায় মানানসই আংটি। ছিমছাম মেকআপ ও ‘হাফটাই’ চুলের সাজে বরাবরের মতোই অন্যদের ভিড়ে আলাদা করে সবার নজর কাড়লেন ঐশ্বর্য। 

ঐশ্বরিয়া রাই ছবি: রয়টার্সকান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সম্পর্কটা অনেক গভীর। ২০ বছরের বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন এই সাবেক বিশ্বসুন্দরী। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাকে ছিল আকর্ষণের কেন্দ্রে।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ জুরি পুরস্কার জিতল অস্ট্রিয়ান নির্মাতা সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। সিনেমাটির গল্প এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে, যারা কিনা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে।...
কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন বা স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড (বিশেষ স্বীকৃতি পুরস্কার) জিতেছে নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশের জন্য যা এক ঐতিহাসিক...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। প্রথমবারের মতো মর্যাদাকর এই চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের কোনো সিনেমা। স্বল্পদৈর্ঘ্য বিভাগে চলচ্চিত্রটি...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। তারাজ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর ছিল টানা ১২ দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশ সময় রোববার (২৪ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হলো...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর