যে কারণে নাম পাল্টালেন অক্ষয়

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম

জনপ্রিয় বলিউড তারকা অক্ষয় কুমার। অনেকেই হয়তো জানেন না যে, তাঁর পিতৃদত্ত নাম রাজিব ভাটিয়া। চলচ্চিত্রে পা রেখেই সেই রাজিব নামটি পাল্টে ফেলেছিলেন অক্ষয়। কেন এই নামকে বেছে নিলেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সেই কারণ জানালেন ‘ভুল ভুলাইয়া’খ্যাত নায়ক। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা যায়, কারও পরামর্শে কিংবা‌ কোনো পণ্ডিতের কথায় প্রভাবিত হয়ে নয়, নিজেই নিজের নামে বদল এনেছিলেন অক্ষয়।

কেন এই কাণ্ড করেছিলেন তিনি? অভিনেতা বলেন, ‌‘‘মহেশ ভাট পরিচালিত ছবি ‘আজ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের ডাক পেয়েছিলাম। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা কুমার গৌরব। আলগোছেই কারও কাছে জিজ্ঞেস করেছিলাম, সেই ছবিতে কুমার গৌরব অভিনীত চরিত্রটির নাম কী? জবাবে জানতে পেরেছিলাম ‘অক্ষয়’। শোনামাত্রই মনে ধরেছিল নামটা। চট করে সিদ্ধান্তে আসি আজ থেকে পর্দায় আমার নাম অক্ষয় হবে!’’

তিনি আরও জানান, এ‌ই‌‌ নাম বদলের পিছনে‌ কারও হাতে নেই। নেই অন্য কোনো ব্যক্তির পরামর্শও। তবে এই সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন অক্ষয়ের বাবা। কারণও জানতে চেয়েছিলেন তিনি। জবাবে ‘খিলাড়ি’ জানিয়েছিলেন, আজ তাঁর অভিনীত প্রথম ছবি। সেই ছবির একেবারে কেন্দ্রীয় চরিত্রের এই নামটি ছিল বলেই তাঁর এত পছন্দ হয়েছিল ‘অক্ষয়’ শব্দটি।

অক্ষয় বলেন, ‘‘এমনিতে রাজিব নামটিও বেশ সুন্দর। আমার ক্যারিয়ার শুরুর সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রীর‌ নামও ছিল‌ রাজিব গান্ধী। কিন্তু ওই যে ‘অক্ষয়’ নাম মনে গেঁথে গিয়েছিল!’’

তবে অক্ষয়-ভক্তদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। এই মুহূর্তে করোনায় আক্রান্ত অভিনেতা। এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হয়েছেন তিনি। ফলে অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানেও যাওয়া হয়নি তাঁর।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর