ইন্ডিয়া না কি ভারত, এই বিতর্কে পাল্টে গেল ছবির নাম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

জি-২০ সম্মলন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। এরপর থেকেই দেশের নাম ইন্ডিয়া না কি ভারত? এই বিতর্কে মজেছে অধিবাসীরা। সেই তরজায় শামিল হয়েছেন তারকারাও। নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার রাতারাতি নিজের ছবির নাম বদলে ফেললেন অভিনেতা অক্ষয় কুমার। তার নতুন ছবির নাম ছিল ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’। সেই নাম বদলে এখন হয়েছে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’।

সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৮৯ সালে পশ্চিম বর্ধমানের কয়লাখনি এলাকার ভয়াবহ ধসকাণ্ডে। এতে আটকে পড়েছিলেন বহু মানুষ। সেই রাতে আটকে থাকা মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন যশবন্ত সিং গিল নামের এক ব্যক্তি । এবার সেই যশবন্ত হয়েই পর্দায় আসতে চলেছেন অক্ষয়। এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই দেখা যায় বদলে গেছে ছবিটির নাম। নিজে টুইটেও ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ কথাটাই উল্লেখ করেছেন অক্ষয়। শুধু তাই নয় আগের টুইটটিও মুছে দিয়েছেন তিনি। যেখানে ‘ভারত’ নয়, লেখা হয়েছিল ‘ইন্ডিয়া’।

মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ ছবির পোস্টার। ছবি: ফেসবুক অক্ষয়ের সেই টুইট পোস্ট করে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, কেন আগের টুইটটি ডিলিট করে দিয়েছেন নায়ক? যদিও এ বিষয়ে অক্ষয়ের তরফে এখনও কোনো উত্তর আসেনি। এছাড়া এই ছবিতে তার সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়াও ‘ইন্ডিয়া’ বলেই উল্লেখ করেছেন। এদিকে, সম্প্রতি ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্কে নিজের মত জানিয়েছেন কঙ্গনা। তার দাবি, বছর দুয়েক আগেই নাকি দেশের নাম বদলের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ২০২১ সালে কঙ্গনা একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন ইন্ডিয়া নাম থেকে দূরে থাকা উচিত, আমরা ভারতীয় এবং আমাদের দেশ ভারত। 
‘ইন্ডিয়া’ দাসত্বের প্রতীক বলেই মত কঙ্গনার। বছর দুয়েক আগে তিনি যে কথা বলেছিলেন, সেটা নিয়ে এখন সরগরম দেশটির রাজনীতি। বছর দুয়েক আগের সেই বক্তব্য নিজের এক্স প্রোফাইলে পুনরায় শেয়ার করেছেন অভিনেত্রী।

আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন তারকা জুটি অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। ছবিটির প্রথম দুই কিস্তিতে তাঁদের নানা কর্মকাণ্ডে হাসেননি, এমন দর্শক পাওয়া কঠিন! এবার...
সাম্প্রতিক সময়ে ‘হেরা ফেরি ৩’ ঘিরে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে মতবিরোধ ছিল ব্যাপক আলোচনায়। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রযোজক অক্ষয়। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরেও হঠাৎ সিনেমাটি...
কয়েকদিন ধরেই বলিউডের আলোচনায় অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ফাটল ধরেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বে। মূলত ‘হেরা ফেরি ৩’ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমাটি থেকে পরেশ হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর