বাড়ি বদলের হিড়িক বলিউড তারকাদের

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০২:১৯ পিএম

যুতসই বাড়ি পাওয়াটা বেশ কঠিন কাজ। শুধু সাধারণ মানুষ বলে নয়, সেলিব্রিটিরাও কিন্তু এর ব্যতিক্রম নন। পাশাপাশি মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে বাড়ি খুঁজে পাওয়া আরও দুরূহ! কিন্তু তার মধ্যে চলছে বলিউড তারকাদের বাড়ি বদল! এই তালিকায় কারা কারা আছেন জানেন? দেখে নিন এক নজরে—

রণবীর সিং-দীপিকা
বলিউড কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ১০০ কোটির নতুন বাড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে। তারা নতুন বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। দুই বছরেরও বেশি সময় আগে বান্দ্রায় তারকা দম্পতির নতুন বাড়ি কেনার খবর ছড়িয়ে পড়েছিল। তাঁদের বাড়িটি শাহরুখ খানের 'মান্নাত'-এর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া ১১,২৬৬ বর্গফুট পাশাপাশি, টেরেসের অংশ প্রায় ১,৩০০ বর্গফুট। উপরন্তু, তারকা দম্পতির নতুন বাড়ির মধ্যে ১৯টি পার্কিং স্পেস থাকবে। তাছাড়াও তারকা দম্পতির উচ্চ মানের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাড়ির মধ্যেই একটি প্রাইভেট জিম, একটি সুইমিং পুল এবং বিনোদনের স্থান সহ অত্যাধুনিক সুবিধা থাকবে বলে খবর।

শ্রদ্ধা কাপুর
'স্ত্রী ২'-এর বিরাট সাফল্যের পর ছবির অন্যতম প্রধান তারকা শ্রদ্ধা কাপুর আবার তাঁর ঠিকানা বদলের প্রস্তুতি নিচ্ছেন৷ তিনি জুহুতে একটি সি-ফেসিং অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চলেছেন বলে খবর। এই বিল্ডিংয়েই অক্ষয় কুমারও টুইঙ্কেল খান্নার ডুপ্লেক্সেটি অবস্থিত। এই বাড়ির বর্তমান বাসিন্দা হৃতিক রোশনও। 

বরুণ ধাওয়ান
এই বছরের জুনে, খবর প্রকাশ্যে এসেছিল যে অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁ স্ত্রী ডিজাইনার নাতাশা তাঁদের নবজাত কন্যাকে নিয়ে একটি নতুন বাড়িতে চলে যাবেন। শ্রদ্ধা যে অ্যাপার্টমেন্টে যাচ্ছেন সেই একই অ্যাপার্টমেন্টে ভাড়া নেওয়ার জন্য দম্পতি খবরের শিরোনামে ছিলেন, কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়নি। তবে গুঞ্জন নতুন বাবা-মা বরুণ এবং নাতাশা শিগগিরই আরেকটি বাড়ির খোঁজে রয়েছেন।


রণবীর কাপুর-আলিয়া ভাট 
এ তারকা দম্পতির মনটা যেন পড়ে আছে নতুন বাড়িতে। গত কয়েক বছরে বহুবার বান্দ্রায় তাঁদের নির্মীয়মাণ বাংলোতে যেতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে প্রায়ই তাঁদের মেয়ে রাহা কাপুর এবং তার মা নীতু কাপুরও যোগ দিতেন। রিপোর্ট অনুযায়ী, রণবীর এবং আলিয়া আগামী কয়েক মাসের মধ্যেই এই বাংলোতে যাবেন। এই বছরের নভেম্বরে নতুন বাড়িতে রাহার সঙ্গে দীপাবলি উদযাপনের পরিকল্পনাও রয়েছে তাঁদের।


সূত্র: হিন্দুস্থান টাইমস

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর